| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশের সঙ্গে হামলার স্থানে যাচ্ছেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে, রাজধানীর আফতাবনগরের এম ব্লকে।

বিস্তারিত...

`গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে '

অনেকে কাজের তদবিরের জন্য ফোন করেন বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানিয়েছেন, তার কাজ পাইয়ে দেওয়ার ক্ষমতা নেই। তবে প্রতিষ্ঠানের নামের শুরুতে গ্রামীণ থাকলে সেই প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে বলে শুনেছেন তিনি।

বিস্তারিত...

নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিম্নচাপ ভারতের উপকূলে উঠে স্থল নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বাতাসের চাপ বেশি। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইভাবে নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

দেশের বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।

বিস্তারিত...

রাজধানীতে বাস থামিয়ে গুলি, অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি চালিয়েছে ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রো রেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মোহাম্মদপুরে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে মো. জাহিদ নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি ডাইরেক্টরকে (ডিডি) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বিস্তারিত...

মব আতঙ্কে রাজধানীর উত্তরা, রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও

রাজধানীর উত্তরা এলাকায় সম্প্রতি সমন্বয়ক নামধারী কিছু উশৃঙ্খল ব্যক্তির মব তৎপরতায় আতঙ্ক বিরাজ করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষসহ সাংবাদিকরাও।

বিস্তারিত...

‘পূজায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, ঢাকা শহরে ২৫৪ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে।

বিস্তারিত...

মার্কিন নাগরিকের সঙ্গে ৬০৮ কোটি টাকা প্রতারণায় মানি লন্ডারিংয়ের মামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের সঙ্গে প্রতারণা, হুন্ডি পরিচালনা ও স্বর্ণ চোরাচালানের মাধ্যমে ৬০৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এদের মধ্যে অজ্ঞাতনামা আসামি রয়েছে ৭ জন। মামলায় চিহ্নিত ৬ আসামি হলেন- মনীন্দ্র নাথ বিশ্বাস (৫০), ওয়াহিদুজ্জামান (৫২), মো. গোলাম সারওয়ার আজাদ (৫১), মো. তরিকুল ইসলাম @ রিপন ফকির (৪৯), রাজীব সরদার (৩৭) এবং উজ্জ্বল কুমার সাধু (৩৮)।

বিস্তারিত...

বিডিআর হত্যা তদন্ত কমিশনের মেয়াদ ২ মাস বৃদ্ধি

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠন করা স্বাধীন কমিশনের মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়েছে। কমিশনের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন করে আরো দুই মাস সময় বাড়ানোর আদেশ ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিস্তারিত...

‘বড় অপরাধীদের জামিন বোধগম্য নয়, এই বক্তব্য আইজিপি দেন নি’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নামে ফটো কার্ড প্রচার করা হয়েছে, যাতে লেখা আছে ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধী দু-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে, তা বোধগম্য নয়।’

বিস্তারিত...

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা সহসাই উঠছে না : আইন উপদেষ্টা

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর ভাষায়, 'সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে।' মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, 'দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করছেন।

বিস্তারিত...

সাবেক মন্ত্রী হুমায়ূনের ছবি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে:জেল কর্তৃপক্ষ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর পর সামাজিকযোগাযোগ মাধ্যমে তার চিকিৎসাধীন অবস্থার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

বিস্তারিত...

এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪