| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আমাদের দাবি এনশিওর করে নির্বাচন দিতে হবে : জামায়াত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, দেশে নির্বাচনের জন্য এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) আসেনি। সে কারণে আমরা অন্যান্য দাবির সঙ্গে জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে। আমাদের দাবি এনশিওর করে নির্বাচন দিতে হবে।

বিস্তারিত...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়ার অনুমোদন

উপদেষ্টা পরিষদের ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে।

বিস্তারিত...

ছাত্র-জনতা অভ্যুত্থানের ঘটনায় ২৬ মামলার চার্জশিট

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে অদ্যাবধি ২৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি।

বিস্তারিত...

দুই কলেজের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

কিছুদিন বিরতির পর আবারও শুরু হওয়াঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। বেল ৩টায় এ রিপোর্টা লেখা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াতে ইসলামী নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি।

বিস্তারিত...

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন আসামি সাবেক এসআই শেখ আফজালুল হক।

বিস্তারিত...

আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির ফোনালাপ ফাঁস

টেন্ডারের কমিশন নিয়ে দর-কষাকষির একটি অডিও শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। দাবি করা হচ্ছে— অডিওতে একজন ঠিকাদারের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। তবে ঠিকাদারের পরিচয় জানানো হয়নি।

বিস্তারিত...

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় প্রদানের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বিস্তারিত...

নিরাপত্তা উদ্বেগ থাক‌লে ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র

নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না পর্যন্ত কোনো ভিসা ইস্যু করে না মা‌র্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্প‌তিবার (২১ আগস্ট) ভিসা সংক্রান্ত এক পোস্টে ঢাকার মা‌র্কিন দূতাবাস এ কথা জানায়। দূতাবাসের ফেসবু‌কে করা পো‌স্টে উল্লেখ করা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।

বিস্তারিত...

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি

বিস্তারিত...

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির ফলে রাষ্ট্রীয় পদমর্যাক্রম মামলার রিভিউ এর রায় পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন।

বিস্তারিত...

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিস্তারিত...

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

বিস্তারিত...

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪