সরকার সংবিধান সংশোধনের বিষয়ে আন্তরিক, এবং শিগগিরই এ কাজের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সারাদেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধারে চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সরকার। একদিনের অভিযানে প্রায় ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ কথা জানান।
দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়ে ফেলেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার (৩০ মার্চ) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তার (আব্দুল জলিল মন্ডল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট
মেহেরপুর শহরে একটি ফিশিং লিংকে ক্লিকের ঘটনা ঘিরে সামনে এসেছে সংঘবদ্ধ সাইবার প্রতারণার এক উদ্বেগজনক চিত্র। মোবাইল ফোনে পাঠানো একটি সন্দেহজনক লিংক ইনস্টল করার পর এক ব্যবসায়ীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্যদানকারীদের জন্য এই লাখ টাকা পুরস্কার ঘোষণা। সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে
আদালতের এজলাসে তোলার সময় অঝোরে কাঁদলেন হত্যা মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। সোমবার (৩০ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
এক-এগারোর সময়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। শুনানিতে আফজাল নাছেরের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ।
রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে ইভ্যালির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ লুণ্ঠনের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এক-এগারো সরকারের আরেক কুশীলব ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।