টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয়ে সর্বস্তরে বাংলা ভাষা, শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা এবং মুক্ত পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাছ উদ্দিন (২২) নামের এক খামারির মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (০৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০ম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়,ক্লাসরুম ফাঁকা, শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় জেলার ১ হাজার ২৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ আছে।
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে আরিফ মীর (৩৫) নামে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে।
গাজীপুরের কাপাসিয়ায় কৃষক রুস্তম আলীর (৫৮) দেড় বিঘা জমির এক হাজার কলাগাছ রাতের আঁধারে ইউপি সদস্য ও তার সহযোগীরা কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের অবকাঠামো, শিক্ষা ও জনসেবার মান উন্নয়নে শতকোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
গাজীপুরের শ্রীপুরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পালিয়েছেন; যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যশোরের অভয়নগর থানা পুলিশ (৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
এনসিপি’র জাতীয় যুবশক্তি সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন তরুণ সংগঠক আমিন মোহাম্মদ জিতু। কমিটি ঘোষণার মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনি পদত্যাগ পত্র জমা দেন সংগঠনের আহবায়ক এডভোকেট মোঃ তারিকুল ইসলামের কাছে।
নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৬২ জন নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন অমান্য ও ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের