| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, চালক গুরুতর আহত

মানিকগঞ্জে সড়কের পাশে পার্ক করে রাখা একটি স্কুলবাসে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাজেস খান (৪৫)। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে দগ্ধ হওয়ায় তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

বিস্তারিত...

উত্তরবঙ্গে কনকনে হাওয়া, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস

টানা কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপট জেঁকে বসেছে। বিশেষ করে পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা অন্য যেকোনো এলাকার তুলনায় বেশি অনুভূত হচ্ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে জমে উঠেছে শীতের আমেজ। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে তাপমাত্রা ওঠানামা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

বিস্তারিত...

নরসিংদীতে লকডাউনের বিরুদ্ধে পরিবহন মালিক সমিতির মহাসড়কে অবস্থান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউনে’ সাড়া না দিতে যানবাহনের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

বিস্তারিত...

ফ্যাসিবাদীদের রুখে দিতে সবকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) বলেছেন, নির্বাচন ও খুনি হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই ফ্যাসিবাদের অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তাই ফ্যাসিবাদী অপতৎপরতা রুখে দিতে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিস্তারিত...

‘আমি জয় বাংলা করি,আমারে কিছু কর’,এনসিপির মিছিলে যুবক

নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ওই যুবককে ধাওয়া দেন নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে

বিস্তারিত...

আ.লীগ এআইয়ে তৈরি ভিডিও দিয়ে লকডাউন পালন করছে : অ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি ও ভিডিও তৈরি করে তারা লকডাউন পালন করছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

কটিয়াদীতে গভীর রাতে আ.লীগের মশাল মিছিল, আটক ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে লকডাউনের সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে মো. কালা মিয়া (৫০) নামের এক ওয়ার্ড আ.লীগ সদস্যকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

কিশোরগঞ্জে নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে জামায়াতের নেতা-কর্মীরা

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

বিস্তারিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা গ্রেপ্তার

রাতে নাশকতার চেষ্টাকালে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিস্তারিত...

এনসিপির মশাল মিছিল দেখে যুবকের ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মশাল মিছিল চলাকালে হঠাৎ এক যুবক মিছিরের সামনে এসে ‘জয়

বিস্তারিত...

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে সিএনজিতে দুর্বৃত্তের আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

আওয়ামী লীগ ঠেকাতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে নিতাইগঞ্জ মোড় হয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভ পর্যন্ত মিছিলটি যায়। শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে এনসিপি নেতার ভাই দাউদ গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান তালুকদার দাউদ (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

আইভীর জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪