সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৩ নভেম্বর আমরা সবাই ঢাকা যাব’ পোস্ট করায় গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দি
গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের অভিযোগে তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের হাসিনার প্রেতাত্মাদেরকেই বিএনপি মনোনয়ন দিয়েছে, এটা মেনে নেওয়া যায় না। শেখ
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের বাগমারা নার্সারি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
অভিনব কায়দায় পদ্মা নদীর শাখা নদীতে দেখতে পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি ধরা পড়ে বলে জানিয়েছেন, হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা ১৫ মিনিটের দিকেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় জমিরন বেগম (৫৪) নারীর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
৭ই নভেম্বর সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠ থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
সবুজ শস্যে ভরা কৃষিনির্ভর জনপদ ছিল গাজীপুরের শ্রীপুর। সময়ের প্রবাহে সেখানে গড়ে উঠেছে শতাধিক শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিক ও কেমিক্যাল কারখানা। অর্থনৈতিক উন্নয়নের এই জোয়ার এখন যেন পরিণত হয়েছে মাদক, দূষণ ও অপরাধের এক ভয়াবহ ছোবলে।
নওগাঁর বদলগাছীতে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে প্রশাসনের অভিযানে প্রায় ৫ মণ বিষাক্ত তিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে কাজে বাধা দেওয়া এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।