সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে এক পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে, শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
ফরিদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইসমাইল শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থী’ অভিযোগে বিচারগানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এই আয়োজন হওয়ার কথা ছিল বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায়, উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে ।
গাজীপুরে সেনাবাহিনীর সহায়তায় তিন ঘণ্টা পর রাত ১১টা ২০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সচল হয়েছে।
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বাস চাপায় এক পথচারী আহত হওয়ার জের ধরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
নরসিংদীর পাঁচদোনায় পুলিশের পোশাক পরে ছিনতাই করে টাকা ভাগবাটোয়ারা করার সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে স্থানীয় লোকজন।
শরীয়তপুরে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নড়িয়া থেকে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক শিশুকে (১২) ধর্ষণের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. রুহুল আমিনকে (৪১) কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ্ লিমিটেড নামের পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন রবিউল ইসলাম রবি (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের বাসিন্দা মো. সুমন শেখ প্রায় এক বছর আগে আক্রামুজ্জামান নামে এক সিল কন্ট্রাক্টরকে সাড়ে আট হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু কাজ না হওয়ায় সেই টাকা ফেরত চাইতে তিনি (বিআরটিএ) কার্যালয়ে আসেন। আর তাতেই চটে যান আক্রামুজ্জামান। চরথাপ্পর ও এলোপাতাড়ি মেরে আহত করেন সুমন শেখকে। বর্তমানে এভাবেই চলছে রাজবাড়ী (বিআরটিএ) কার্যালয়। দালালদের দৌরাত্ম্যে অতিষ্ট সেবাগ্রহীতারা।