| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বোয়ালমারীতে আগুনে ১৮ টি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

বিস্তারিত...

‘টাকা নয়, মানুষের কল্যাণে কাজ করে জাকের পার্টি’

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-২ আসনের এমপি প্রার্থী ও জেলা জাকের পার্টির সভাপতি মো. আসাদুজ্জামান আকন বলেছেন, একদল আছে যারা শুধু নির্বাচনের সময় জনগণের দ্বারে দ্বারে ঘোরে ভোটের আশায়। কিন্তু নির্বাচন শেষ হলেই তাদের আর দেখা মেলে না। তারা কোটি কোটি টাকা খরচ করে ভোট কিনে নেয়, পরে সেই অর্থ বিদেশে পাচার করে। অথচ জাকের পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে।

বিস্তারিত...

কালিহাতীতে মহাত্মা লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি : মানবতার কবি ও আধ্যাত্মিক সাধক মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় সাধু সংঘ।

বিস্তারিত...

কালিহাতীতে মহাত্মা লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস পালিত

মানবতার কবি ও আধ্যাত্মিক সাধক মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসকে সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় সাধু সংঘ।

বিস্তারিত...

দেশকে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন : এ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহের শৈলকুপায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কবিরপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এ সম্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধান শিক্ষক শ্রী নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১৭ তম অ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান।

বিস্তারিত...

গাজীপুরে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।

বিস্তারিত...

এইচএসসি ফলাফলে কাপাসিয়ায় সেরা বর্ণমালা কলেজ, চরদুর্লভ খাঁনে কেউ পাস করেনি

দেশজুড়ে একযোগে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১৩টি কলেজের মধ্যে ১২টিতে শিক্ষার্থী পাস করলেও ১টি কলেজে কেউ পাস করতে পারেনি।

বিস্তারিত...

গাজীপুরে ইউপি সদস্য শামীম মৃধা ৩৬ বছর বয়সে পাশ করলেন এইচএসসি

ইচ্ছাশক্তি, অধ্যাবসায় ও আত্মত্যাগ থাকলে বয়স কোনো বাধা নয়-এ কথার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা। ৩৬ বছর বয়সে এসে তিনি এইচএসসি পরীক্ষায় পাস করে এলাকায় নজির সৃষ্টি করেছেন।

বিস্তারিত...

রাজৈরে নিখোঁজের চার দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং সেই সূত্র ধরে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ মিঠুন মল্লিক রাজৈর উ

বিস্তারিত...

মাদারীপুরে এতিমের টাকা আত্মসাৎ, সমাজসেবা কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে দুদকের মামলা

মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি টাকারও বেশি দুর্নীতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অনু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিস্তারিত...

উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্তরের বালক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিস্তারিত...

কোটালীপাড়ায় প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতকে স্মরণ

এনটিভির স্টাফ রিপোর্টার, আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ক্রিকেট খেললেন ইবি শিক্ষার্থীরা

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় সড়কে ক্রিকেট খেলতে দেখা যায় তাদের।

বিস্তারিত...

রাজবাড়ীতে ইলিশ ধরায় ২ জেলে আটক, ১ লাখ মিটার জাল জব্দ

সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় রাজবাড়ীর গোয়ালন্দে দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। এসময় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪