| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

১৫ বছরের বিধ্বস্ত অর্থনীতিতে বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য ছিল না : প্রধান উপদেষ্টা

অবশেষে শেষ হলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির আন্দোলন। তবে ২০ শতাংশ নয়, আপাতত ১৫ শতাংশ মেনেই শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা। তবে সেটিও একবারে নয়—প্রথম ধাপে মূল বেতনের সাড়ে সাত শতাংশ এবং আগামী বছরের জুলাই মাস থেকে বাকি সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

মাদারীপুরে দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিস্তারিত...

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন আর নেই

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিস্তারিত...

রাবিতে গাজীপুরসহ বিভিন্ন ধর্ষণের প্রতিবাদে ছাত্রী সংস্থার মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণের ঘটনাসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

বিস্তারিত...

ফরিদপুরে এ.কে. আজাদের গাড়ি ভাংচুর

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ এর গণসংযোগ চলাকালে স্থানীয় যুবদলের ব্যানারে বিক্ষোভ করে গাড়ি বহরে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় এ.কে. আজাদের গাড়ি বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের অপর এক স্বজন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিস্তারিত...

শরীয়তপুরে দলীয় কর্মকাণ্ডে হতাশ হয়ে বিএনপি নেতার পদত্যাগ

শরীয়তপুর প্রতিনিধি : দলীয় কর্মকাণ্ডে হতাশ হয়ে পদত্যাগ করেছেন শরীয়তপুরের সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন বাবু বকাউল।

বিস্তারিত...

জমিজমার বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

শরীয়তপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের নেতৃত্বে এক স্কুল শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পালং উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর এক নারী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে 'মা সমাবেশ' অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত 'কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে' বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশে 'মা সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মা সমাবেশের অংশ হিসেবে বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক করে তোলে : চসিক মেয়র

ট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ স্থপতি। তাদের সৃজনশীল বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক, সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

বিস্তারিত...

চরভদ্রাসনে খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বড় ব্রিজের অপর পারে মেইন সড়ক ঘেষে বাংলাদেশ খেলাফত মজলিশের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাতে জাঁকজঁমক আয়োজনের মধ্যে দিয়ে খেলাফত মজলিশের শাখা অফিসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিস্তারিত...

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুন

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ঢাকার ধামরাইয়ে অবস্থিত ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ আহত হয়েছেন ৪জন। আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪