জ্বালানি তেলের সংকট ও ঘনঘন লোডশেডিংয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে তীব্র গরম যুক্ত হওয়ায় কৃষক, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হামিম সরদার (২০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বজ্রপাতে নিহত হন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরাফাত খান নামের এক যুবক। সংসারে কর্মক্ষম সন্তানের এমন মৃত্যুতে হতবাক তার পরিবার। এরমধ্যে তার পরিবারের মধ্যে শঙ্কার সৃষ্টি- লাশ চুরি হয়ে যেতে পারে আরাফাতের। তাই দাফনের পর থেকে প্রতিরাতে তার কবর পাহারা দিচ্ছেন বাবা জসিম খান।
নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিং সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদরের একটি খেয়াঘাটের ইজারার জন্য দরপত্র জমা দিতে এসে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে কমেছে যানবাহন ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সিরিয়াল। আগে যেখানে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত সিরিয়ালে অপেক্ষা করতে হতো, এখন সেখানে ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকরা তেল পাচ্ছেন। মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে রাজবাড়ী ফিলিং স্টেশন ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাহাজ উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে সোমবার (২০এপ্রিল) জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ডক্টর অব অ্যাসোসিয়েশনের (ড্যাবের) ফরিদপুর জেলা শাখার প্রস্তাবিত সদস্য সচিব ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের নাদিম শ্রেষ্ঠ ইউএইচএফপিওর পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ ইউএইচএফপিও পুরস্কারে উচ্ছ্বসিত আনন্দে ভাসছে চিকিৎসক সমাজ ও এলাকাবাসী।
পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় পৈতৃক জমি দখল, অব্যাহত হুমকি-ধামকি এবং আদালতের রায় অমান্য করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবারের সদস্যরা। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জগদল বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়ারবাড়ী এলাকায় ভয়ংকর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারধর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে মাদক মামলার এক আসামির বাড়িতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসীর অভিযোগ, এটি পরকীয়াজনিত ঘটনা।