রসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি।
টাঙ্গাইলের কালিহাতীতে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কর্মরত শ্রমিকদের উপর উঠে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে।
কালবৈশাখী ঝড়ে নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে।
ফরিদপুরে হামের উপসর্গে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সর্বশেষ শনিবার (১৮এপ্রিল) আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ জনে। আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে দিনে দিনে বাড়ছে। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য এখনো গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে প্রচারনা শুরু হয়নি, অনেক শিশুর অভিভাবক জানে না হামের টিকা দেওয়ার বিষয়টি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রেষ্ঠ সরকারি সেবা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ক্যাটাগরিতে সরকারি সেবা প্রতিষ্ঠান এগৌরব অর্জন করেছে।
মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে মধ্যরাতে লোডশেডিংয়ের সুযোগে ৬টি স্বর্ণের দোকানসহ মোট ৮টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল তালা ভেঙে দোকানে ঢুকে সিন্দুকসহ কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার, রুপা ও নগদ টাকা লুট করেছে। বাধা দিতে আসায় এক ব্যক্তিকে হাত-পা বেঁধে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা।
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা ও দিরাই উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটে।
গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর এলাকার 'ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা'-তে আয়োজিত একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক চিকিৎসা সেবা ও বাংলাদেশ-চীন স্বাস্থ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপে মানিকগঞ্জে চীনের ফোশান ফোসুন চানচেং হাসপাতালের পরিচিতি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Hospital Introduction & Facilitation Based on Business Development and Latest Technologies” শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করে SEOK Healthcare এবং MedLab BD।
চট্টগ্রামে গ্রীষ্মের শুরুতেই বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। জ্বালানি ঘাটতির কারণে ১০টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় নগরজুড়ে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে রিকশাচালক মো. জুসন হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. জুলহাস হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। নিহত জুসন সদর উপজেলার দেড়গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার জন্য তিনি রিকশা চালাতেন।
কাঠ-মাটির চাকা ঘুরলেও ঘুরছে না ভাগ্যের চাকা। বাপ-দাদার আমল থেকে মাটি দিয়ে হাঁড়ি, ঘড়া, শরা, ঝালোই, কলস, ঘটি, মালসা, বাসনসহ বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করে আসছি।
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।