| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় ডুবলো প্রাইভেট কার, চালক জীবিত উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। তবে চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত এবং একজন আহত হয়েছেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ফেরি থেকে নদীতে প্রাইভেটকার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

কাপাসিয়ায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন-বিক্ষোভ

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা ও ফার্নিচার ব্যবসায়ী মো. মোশারফ হোসেনকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

ভালোবাসা শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও তা প্রমাণ করা যায়। স্ত্রীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন।

বিস্তারিত...

টঙ্গিবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খাঁ (২২)।

বিস্তারিত...

দুদক মামলায় মমতাজের সাবেক স্বামী কারাগারে

দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. কে. এন. তোফায়েল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিস্তারিত...

ফরিদপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধের মুত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস শেখ ডাঙ্গী ইউনিয়নের খইয়া গ্রামের মৃত শেখ আদেল উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু টিকার আওতায়

নারায়ণগঞ্জে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

বিস্তারিত...

পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিরল আকারের একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকায়, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

চাল বিতর্কে শরীয়তপুরে গুদাম কর্মকর্তা বদলি

সরকারি চাল পরিবহন নিয়ে বিতর্কের জেরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলমকে বদলি করা হয়েছে। তাকে মুন্সীগঞ্জে কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে বদলির নির্দেশ দিয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

বিস্তারিত...

রাজবাড়ীতে নববর্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা

বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও মন্ডল সিরামিকের সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বিস্তারিত...

পাংশা পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪