বাংলা নববর্ষকে ঘিরে নারায়ণগঞ্জের বছর ঘুরে আবারও শুরু হলো পাঁচশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। এ মেলা পহেলা বৈশাখে থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী আয়োজিন হবে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর হরিহরপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় ধর্ষণ, ব্ল্যাকমেইলের অভিযোগের এক সিরিয়াল যৌন অপরাধীরকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে গত দেড় মাসে একই ধরনের ১০ ভুক্তভোগীর সন্ধান পায় পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ সীমান্তে কলিমাজানি বাজার সংলগ্ন লৌহজং নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘসূত্রতায় প্রকল্পটি এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল) কারা কর্তৃপক্ষের আয়োজনে কঠোর নিরাপত্তার মধ্যেও দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।
চলতি অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও তিল ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবে মেতেছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এরই ধারাবাহিকতায় উৎসবের দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব।
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।
ঢাক-ঢোলের তালে, নাচ-গান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করেছে নারায়ণগঞ্জবাসী। নতুন বছরের প্রথম দিনেই নগরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় কেন্দ্র রাজবন বিহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, দান ও প্রার্থনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এম রহমান মেমোরিয়াল হাসপাতালে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর চিকিৎসা অবহেলার অভিযোগ ঘিরে এলাকায় শোক, ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
রাজধানীতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অল্প দূরত্ব অতিক্রম করতেই যেখানে কয়েক মিনিট সময় লাগার কথা, সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
মেহেরপুরের মুজিবনগরে সুফিয়া খাতুন (৬০) নামে এক গৃহবধূকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠে পলিথিনে মোড়ানো অবস্থায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ( ১৩ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়েছে।