নোয়াখালীর মাইজদী শহরের থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা এলাকায় প্রকাশ্যে রামদা নিয়ে ঘোরাফেরার প্রতিবাদ করায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় প্রতিবাদকারীর বাড়িতে বোমা নিক্ষেপ ও ঘরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন শিশু উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তর তাদের হেফাজতে নিয়েছে।
ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা আলীপুর সেতু থেকে উদ্ধার হওয়া একটি শক্তিশালী রিমোট কন্ট্রোল বোমা বিশেষ ব্যবস্থায় নিষ্ক্রিয় করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বোমাটি নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে
একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান, ‘সেবা-ই আমাদের লক্ষ্য’—এই স্লোগানে এগিয়ে চলেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকার পেশাজীবী কল্যাণ পরিষদ।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, ট্যাক্স জনগণের হক। এই অর্থ সরকারের কোষাগারে জমা হয় এবং এর প্রকৃত মালিক দেশের ১৮ কোটি মানুষ। ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণের সঙ্গে প্রতারণা করা।
রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটো রাইস মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চল্লিশা রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে বন্দরের কদমরসূল এলাকার আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
শীতের বিকেলে উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শুরু হয়েছে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট। খান বানিয়াড়া খেলার মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, রঙিন পতাকা আর তরুণদের উচ্ছ্বাস। এমন প্রাণবন্ত পরিবেশেই শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় বগুড়ায় জেলা বিএনপি দোয়া মোনাজাত করেছে। শনিবার (১০ জানুয়ারি) বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি এ দোয়া মোনাজাতের আয়োজন করে। এই দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপ
নারায়ণগঞ্জে শীত নিবারণে সহযোগিতা করতে ৩০০ জন গরীব নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে বিজিবি’র নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে বিজিবি ক্যাম্পের প্রশিক্ষণ মাঠে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের (BHRC) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম দিলদারের ৬৮তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।