| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপদাহ অব্যাহত

টানা পাঁচ দিন ধরে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, রিকশা-ভ্যানচালক, কৃষিশ্রমিক ও পথচারীরা।

বিস্তারিত...

একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের অপচেষ্টা যেন সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

স্বর্ণের কলসির লোভ দেখিয়ে গৃহবধূকে হত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুড়িয়া এলাকা থেকে উদ্ধার হওয়া অর্ধদগ্ধ এক নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। স্বর্ণের কলসি ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন অর্থ হাতিয়ে নেওয়ার পর গৃহবধূ নাসিমা বেগমকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় তান্ত্রিক ও কবিরাজ মো. সামশুল হককে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

চিলমারী নৌবন্দরে ঝড়ে ৫ নৌকাডুবি

কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে যাত্রীবাহীসহ মোট ৫টি নৌকা ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ২ জুন মঙ্গলবার বেলা ২টায় চিলমারী উপজেলার নৌবন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

কুড়িগ্রামের উলিপুরে খেলতে গিয়ে বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে আরেক কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে।

বিস্তারিত...

পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

স্বামী বাইরে থাকায় ঘরে ঢুকে গেলেন হোটেল মালিক, অতঃপর ধর্ষণ

কুড়িগ্রামে চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাতে অভিযুক্ত কবির মিয়াকে (৪৫) উপজেলার সরকারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি সুজন

ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে কারাগার থেকে সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তার ছেলে ও একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন।

বিস্তারিত...

চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর ভেঙে দিল এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার অভিযোগে অভিযুক্ত একটি বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা বালু ব্যবসায়ীদের তিনটি অবৈধ টোলঘর ভেঙে গুঁড়িয়ে দেন।

বিস্তারিত...

সৈয়দপুরে দ্রুত অপসারণ কোরবানির বর্জ্য, ফেলা হয়েছে ব্লিচিং পাউডার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই পুরো পৌর এলাকা থেকে বর্জ্য সরিয়ে নির্ধারিত ভাগাড়ে পরিবেশসম্মতভাবে ফেলা হয়েছে।

বিস্তারিত...

সৈয়দপুরে জমজমাট কোরবানির গোশতের অস্থায়ী হাট

কোরবানির ঈদকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে বসেছে ব্যতিক্রমী অস্থায়ী গোশতের হাট। সেখানে নিম্ন আয়ের মানুষ কোরবানির গোশত বিক্রি করছেন, আর স্বল্পমূল্যে সেই গোশত কিনছেন অসহায়, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। এমনকি গোপনে কয়েকজন হোটেল মালিককেও এই বাজার থেকে গোশত কিনতে দেখা গেছে।

বিস্তারিত...

সৈয়দপুরে ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ক্রীড়াঙ্গন সৈয়দপুর’।

বিস্তারিত...

আনন্দলোক বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য পূনর্মিলনী অনুষ্ঠিত

রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোক বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৬-২০২৫ এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

বিস্তারিত...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪