| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের মৃত্যু

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও উত্তরবঙ্গের প্রবীণ রাজনীতিক দবিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিস্তারিত...

ঘোড়াঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সাদিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের তোশাই জোড়গাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে সাত দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিস্তারিত...

২২ ঘণ্টা যানজট পেরিয়ে রংপুরে পৌঁছালেন জিএম কাদের

দীর্ঘ ২২ ঘণ্টা যানজটে আটকা পড়ে থেকে ঢাকা থেকে সড়ক পথে বুধবার (২৭ মে) দুপুরে পৈতৃক নিবাস রংপুরে এসেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি রংপুরে ঈদ উদযাপন করতে এবং পশু কোরবানি দেওয়ার জন্যই রংপুরে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

লাখো মুসল্লির অপেক্ষায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান

রাত পোহালেই অনুষ্ঠিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাত। এ উপলক্ষে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

বিস্তারিত...

কুড়িগ্রামের চরে অনেক ঘরে জুটবে না এক টুকরো মাংসও

কুড়িগ্রামের চরাঞ্চলে ঈদের আনন্দ এখন অনেকটাই স্বপ্ন। নদীভাঙনে নিঃস্ব লাখো পরিবারের কাছে কোরবানির পশু তো দূরের কথা, অনেক ঘরে এক কেজি মাংসও জুটবে না। অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যেই ঈদ পার করার প্রস্তুতি নিচ্ছেন চরবাসীরা।

বিস্তারিত...

আমরা কৃষি জমি নষ্ট করব না : মির্জা ফখরুল

কৃষিজমি রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে, কারণ দেশে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

বিস্তারিত...

সুন্দরগঞ্জে রেল পরিদর্শন টিমের ওপর হামলা, মামলা দায়ের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকায় রেললাইনের ওপর খড় শুকাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রেলওয়ের পরিদর্শন টিমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বিস্তারিত...

গাইবান্ধায় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ

মুসলমানদের বছরে দুইটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আযহা অন্যতম। পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে দেশের উত্তরবঙ্গ থেকে ঢাকায় অবস্থানরত মানুষজন ফিরছেন নাড়ির টানে। ঝুকিপূর্ণ অবস্থায়ও হার মানাতে পারেনি তাদের ঘরে ফেরা।

বিস্তারিত...

বগুড়ায় আম কুড়াতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে আমিনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের মৃত সোলায়মানের স্ত্রী।

বিস্তারিত...

মোবাইল কিনে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে পূজা রানী (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

আকাশ সংস্কৃতির গ্রাসে মানবিকতা, শিকড়ে ফেরার ডাক ঠাকুরগাঁওয়ে

খুন, ধর্ষণ কিংবা মব ভায়োলেন্সের মতো ঘটনা মানুষের সৃজনশীল ও মননশীল প্রতিভাকে গ্রাস করছে। এমন সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকটের মুখে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির শিকড়ে ফিরিয়ে নিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাবেশ।

বিস্তারিত...

ঈদে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৫ মে) থেকে আগামী ১ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিস্তারিত...

রামিসা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

শিশু রামিসা হত্যাকাণ্ড ও নির্যাতনের দ্রুত বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪