| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাটগ্রাম সীমান্তে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শ্রেণিকক্ষে ধান রেখে শিক্ষার্থীদের বের করে দিলেন সাবেক সভাপতি

কুড়িগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের বের করে দিয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সেখানে ধান সংরক্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সহযোগিতা করতে বাধ্য হয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

বিস্তারিত...

পঞ্চগড়ে আবাসিক মাদরাসায় ছাত্রের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া এলাকায় নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে জুবায়ের রহমান (১৫) নামে এক আবাসিক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও এক গৃহবধু আহত হয়।

বিস্তারিত...

সাদা পোশাকে দায়িত্ব পালনকালে কনস্টেবলকে অপহরণ ও মারধর

ঠাকুরগাঁও সদর থানার এক কনস্টেবলকে অপহরণ করে মারধর ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

নীলফামারী-র গাছবাড়ী এলাকায় স্বামীর ছুড়ে দেওয়া পেট্রলের আগুনে দগ্ধ গৃহবধূ বীথি আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যৌতুকের দাবিতে নির্যাতনের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (১৫ মে) বিকাল ৩টার দিকে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত...

কুড়িগ্রামে বিএনপি নেতা ও পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামে কথিত মাদরাসা ও ইটভাটা ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি নেতা সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো এবং পুলিশের বিরুদ্ধে হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী রিপন রহমান।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাটি পরীক্ষায় মিটছে সারের অপচয়

মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগে বোরো ধান চাষে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। এতে ফলন বাড়ার পাশাপাশি বিঘাপ্রতি রাসায়নিক সারের খরচ কমেছে প্রায় ৮৫৮ টাকা। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এক মাঠ দিবসে এই চিত্র তুলে ধরা হয়।

বিস্তারিত...

শয়নকক্ষে যুবকের মরদেহ, অভিযোগ নেই পরিবারের

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে নিজ শয়নকক্ষ থেকে রঞ্চন বর্মন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার আরাজী চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। নিহত রঞ্চন ওই গ্রামের কাঞ্চন বর্মনের ছেলে।

বিস্তারিত...

কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি

কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

বিস্তারিত...

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে খাদেমুল নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ মে) রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বুধবার (১৩ মে) সকাল ৭ চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক, ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিস্তারিত...

গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে মাত্র এক সপ্তাহে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন নারী ও শিশুসহ আরও ৯ জন। তাদের মধ্যে ওই এলাকার সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত...

সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ছিনতাইয়ের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে লাঠিসোঁটা দিয়ে রুখে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে উপজেলার ধবলগুড়ী সীমান্তে ৮৭৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪