| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুড়িগ্রামে দুধকুমার নদীতে পড়ে বৃদ্ধা নিখোঁজ

কুড়িগ্রাম সদর উপজেলার দুধকুমার নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদীতে পড়ে আয়েশা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বৃদ্ধা ওই ইউনিয়নের মৃত জবুউদ্দিনের স্ত্রী।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে সঙ্গিতা নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মাথায় সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে বিভিন্ন ধরনের ঘরোয়া চিকিৎসা এবং ঝাড়ফুকের চেষ্টা চালান। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল ৯টার দিকে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

সাঘাটায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, শিশু খাদ্য ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জানা যায়, চলতি বছরে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত পরিবার নদীভাঙনের কারণে বসতবাড়ি ও ভিটেমাটি হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে।

বিস্তারিত...

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

লালমনিরহাটে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার সরও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গেল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের অভিযানে প্রায় ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। একই সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জনদুর্ভোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামের রামদাড়া নদীর ওপর নির্মিত সেতুটি এখন স্থানীয়দের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। চার দশকের পুরোনো এ সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো মানুষ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিস্তারিত...

উলিপুরে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

বাড়ির পাশে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় এক কিশোরকে পেটে ছুরি মেরে হত্যার চেষ্টা করেছেন এক দল নেশাগ্রস্ত বখাটেরা। স্পর্শকাতর ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে। আহত কিশোর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বিস্তারিত...

গাইবান্ধায় বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া চরাঞ্চলে বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ কেন্দ্রের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বিস্তারিত...

লালমনিরহাটের পাটগ্রামে গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ার পাড় এলাকায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পঞ্চগড়ে সারজিসের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি।

বিস্তারিত...

যুগোপযোগী প্রশিক্ষণে কর্মসংস্থান সৃষ্টির মহাদিগন্ত উন্মোচন করেছে আনসার ভিডিপি: রেঞ্জ উপপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির যুগোপযোগী প্রশিক্ষণে মহাদিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও,পঞ্চগড় ও দিনাজপুর জেলাজুড়ে সক্রিয় আন্তজেলা অজ্ঞানপার্টি ও অটোচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ডিভিশন পেয়েও সাধারণ ওয়ার্ডে থাকছেন ডিসি সুলতানা পারভীন

আদালতের নির্দেশে ডিভিশন সুবিধাপ্রাপ্ত হলেও কুড়িগ্রাম কারাগারের সাধারণ মহিলা ওয়ার্ডেই অবস্থান করছেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। রবিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ছয় দিনেও তাকে ডিভিশন সুবিধাযুক্ত কারাগারে স্থানান্তর করা হয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪