| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিক্ষার ঘাটতির কারণে প্রবাসীরা কম বেতন পাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন বলেছেন, প্রশিক্ষণ ও শিক্ষার ঘাটতির কারণে দেশের মানুষ বিদেশে কম বেতনে কাজ করছে। শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব না দেওয়াকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

বিস্তারিত...

রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কুড়িগ্রামে ছাত্রাবাসে শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।

বিস্তারিত...

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১০ দশমিক ৫ ডিগ্রি

শীতের শুরুতেই কাঁপুনি ধরিয়ে দিল পঞ্চগড়। উত্তরের এই জেলায় আবারও নেমে এসেছে তাপমাত্রার পারদ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস চলতি মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা এ পর্যন্ত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।

বিস্তারিত...

জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের বেতগাড়ী মোড়ে শুক্রবার বিকেলে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর প্রধান কাজ। আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, মাদক ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘদিন ধরে সমাজে কাজ করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ মাদকের আশেপাশে যাবেনা। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে।

বিস্তারিত...

বগুড়ায় জ্বিনের বাদশা গ্রেপ্তার

অলৌকিক ক্ষমতাধর জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মহিদুল ইসলাম (৩৫)। খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে ফাঁদে ফেলে টাকা নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মহিদুল ইসলাম সোনাতলা উপজেলার রানিরপাড়া গ্রামের তোজাম আকন্দের ছেলে।

বিস্তারিত...

ফুলবাড়ীতে আহত বিরল শকুন উদ্ধার

ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিরল প্রজাতির এক শকুন উদ্ধার করে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে দেশীয়দের ভিড় জমে পড়ে ঘটনাস্থলে।

বিস্তারিত...

কিশোরগঞ্জের নতুন ইউএনও লাক্স সুন্দরী সোহানিয়া

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে স্থান পাওয়া তানজিয়া আঞ্জুম সোহানিয়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক পদ থেকে বদলি করা হয়।

বিস্তারিত...

গোবিন্দগঞ্জে চা দোকানিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম (আলস) সরদার (৪৮) নামে চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার বাড়ির পাশের একটি ভিটায় মরদেহ ফেলে রাখা হয়।

বিস্তারিত...

দুপুরে ক্লাস, বিকালে অটোরিকশার হ্যান্ডেলে জীবনের ভার বহন করেন তৈয়বুর

দুপুরে ক্লাস, বিকালে অটোরিকশার হ্যান্ডেল—এভাবেই চলছে ঠাকুরগাঁও সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তৈয়বুর রহমানের জীবনযুদ্ধ। লেখাপড়া থামিয়ে না দিয়ে সংসারের হাল ধরেছেন তিনি।

বিস্তারিত...

১০ম গ্রেড বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউন

রোগীদের দুর্ভোগ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে কেন্দ্রীয় ১দফা কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, টিবি ক্লিনিক, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপ স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যান কেন্দ্র সহ সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে একযোগে বুধবার সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা কর্মবিরতি পালন করে।

বিস্তারিত...

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

তীব্র শীতে কাঁপছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে এই জনপদের লোকজন। দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও নদী-তীরবর্তী এলাকার ছিন্নমূল মানুষেরা।

বিস্তারিত...

রংপুরে আট দলের বিভাগীয় সমাবেশ আজ

ইসলামী সমমনা আট দল আজ বুধবার রংপুরে বিভাগীয় সমাবেশ করছে। বিকেল ৩টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠেয় এই সমাবেশে বিভাগের ৫৮টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

বিস্তারিত...

নবাবগঞ্জে শর্ট-সার্কিটে ১১ বাড়ি পুড়লো, এক বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি বাড়িতে আগুন লেগে ১১টি বাড়ি পুড়ে গেছে। এতে এক প্রতিবেশী গুচ্ছগ্রামের রইচ উদ্দিন (৭০) প্যারালাইজড অবস্থায় ছিলেন; দ্রুত ঘর থেকে বের হতে না পারায় তিনি ভেতরে পুড়ে মারা যান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪