গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, শুধু ভালো ছাত্র হওয়াই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হলে তাদেরকে সব ধরনের অন্যায় ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে হবে।
কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের বিরুদ্ধে ১৯ সংগঠনের দেওয়া তথাকথিত মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডার প্রতিবাদে শহরের কলেজ মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে শত শত কলেজ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী অংশ নেন।
জমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে আছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা আর মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৪ দফা দাবিতে রবিবার সকাল থেকে অবস্থান কর্মসুচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী। কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ কার্যালয় চত্বরে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার সাদুল্লাপুরে মমতাজ বেওয়া (৬৫) নামে নিখোঁজ এক বৃদ্ধা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার তিন ছেলে ও ছেলের স্ত্রীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, জাতীয় পার্টিকে ধরে যারা নির্বাচনের পরিকল্পনা করছে, তারা আসলে সুষ্ঠু নির্বাচন নয়, বরং বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান।
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খোকসার গাছে উঠে থাকা এক বিশাল অজগর সাপ দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে নারী-শিশুসহ শত শত উৎসুক মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকার ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে।
কারখানা বন্ধের জেরে সংঘর্ষ ও এক শ্রমিকের প্রাণহানির ঘটনার দুদিন পর বৃহস্পতিবার খুলছে নীলফামারীর উত্তরা ইপিজেডের সব কারখানা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ধরলা ব্রিজ থেকে ১.২৫ কিলোমিটার দূরে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
কুড়িগ্রামের ফুলবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মো. একরামুল হক (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়ি উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মাপার মেশিনসহ নাছিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্নতা, এনেস্থেশিয়া বিশেষজ্ঞ না হয়েও এনেস্থেশিয়া প্রয়োগ, একজন রোগীর জন্য নির্ধারিত ওষুধ অন্য রোগীর কাছে ব্যবহার, লাইসেন্স নবায়ন না থাকা—এমন একাধিক অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, যৌথ বাহিনী ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দল।