হিমালয় সংলগ্ন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিন ধরে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল কনকনে বাতাস আর ঘনকুয়াশায় ঢেকে আছে এলাকা। দিনের তাপমাত্রাও কমেছে, বাড়ছে শীতের প্রকোপ। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।
আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক হওয়া বিএসএফ সদস্য কনস্টেবল বেদ প্রকাশকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে
নীলফামারী পৌরসভার উদ্যোগে নতুন কসাইখানা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির ওপর নির্মিত এই কসাইখানার ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়। পরে দুটি অ্যাম্বুলেন্সে মরদেহ আনা হয়। মোঃ মমিনুলের মরদেহ উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে, আর শান্ত মন্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (২১ ডিসেম্বর) সকালে আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘড়িতে বেলা ১১টা। অথচ আকাশে সূর্যের কোনো দেখা নেই। ঘন কুয়াশায় মোড়া ঠাকুরগাঁও শহর। সড়কে চলাচলকারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীত থেকে রেহাই পেতে সড়কের পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন শীতে কাবু মানুষজন। শনিবার (২০ ডিসেম্বর) বিগত কয়েক দিনের তুলনায় ঠাকু
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহের পর কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে আর্দ্রতার কারণে শীতের কষ্ট এখনও চলছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এখন যুবসমাজের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রসুলপুর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন।
রংপুর অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে সড়ক দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাত্র ১১ মাসে ৪১০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১৩ জন, আহত হয়েছেন আরও ৪৬৪ জন। আহতদের একটি বড় অংশ এখন পঙ্গুত্বের ঝুঁকি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।
উত্তরের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে শীতের তীব্রতা বজায় রয়েছে এবং এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সপ্তাহজুড়ে তেঁতুলিয়া প্রতিদিন সকালে সবচেয়ে কম তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে।