‘চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি’ এই শ্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে এ মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করে যাত্রাপুর যুব সংগঠন। এতে সহযোগিতা করেন চাইল্ড নট
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির মাত্র একদিন পরই এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের দুটি গ্রামে কবর থেকে ১৮টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) দিনভর একের পর এক কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি স্বজন ও এলাকাবাসীর নজরে আসে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কবরস্থানগুলোতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের কিশোর হাফিজুর রহমান (১৬)। পরিবারের একমাত্র সন্তান। পড়াশোনার পাশাপাশি হাফিজুর স্থানীয় মসজিদে হাফেজি পড়ত। মায়ের সঙ্গে অভিমান করে একদিন ঘরে রাখা ঘাসনিধনের বিষ খেয়ে ফেলে সে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
দিনাজপুরের পার্বতীপুরে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদরের ভূল্লি এলাকায় এক সন্তানের জননীকে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক নারীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুুুুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে কয়েকগুণ।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা অংশ নেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
ঠাকুরগাঁওয়ে ভাড়ায় চালানো অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৫ বছরের কিশোর চালক রাকিবকে হত্যার অভিযোগ উঠেছে।
দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
উত্তরের জনপদে যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গাইবান্ধার হরিপুর–চিলমারী ‘মাওলানা ভাসানী’ সেতুর স্বপ্নযাত্রা শুরু হলো
রাতের আঁধারে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি