ঠাকুরগাঁও সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী নৈশকোচ ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই চালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৫৩ হাজার টাকা।
পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে।
দিনাজপুরে এক ব্যক্তি রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে ট্রেনে তার বিচ্ছিন্ন মাথা আটকা পড়ে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের তিন নম্বর লাইনে এ ঘটনা ঘটে। পরে তার বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলমত নির্বিশেষে সবাই তাঁর আত্মার আত্মীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, এ এলাকায় প্রতিযোগিতার রাজনীতি চলবে, প্রতিহিংসার রাজনীতি নয়।
ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড় দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও নতুন নিবন্ধিত দলগুলোর প্রার্থীরাও এবার বেশ তৎপর দেখা যাচ্ছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।
দেশ এখন এক ক্লান্তিকর সময় অতিক্রম করছে—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।
নীলফামারী-২ (সদর) আসনের জন্য বিএনপি প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় শুক্রবার গভীর রাতে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার ও আশেপাশের কয়েকটি কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রে জানা যায়, মা
দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা এবং তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডাজনিত অসুবিধায় খেটে খাওয়া দিনমজুর, নৌকার মাঝি, কৃষি শ্রমিক এবং রিকশা-ভ্যান চালকরা এখন কার্যত আয় বন্ধের মুখে পড়েছেন। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন মানুষ, কিন্তু ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি।
কুড়িগ্রামের কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গেল মধ্যরাতে তাদেরকে কাটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।