উত্তরের জেলা কুড়িগ্রামে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে বাইরে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে বের হলেও শীত নিবারণের জন্য অনেককে খড়, শুকনো পাতা বা কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ভাড়ায় নেওয়া বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সন্ধ্যা নামলেই কনকনে শীতে বিপাকে পড়ছেন ছিন্নমূল মানুষরা। প্লাস্টফর্মে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ ও কাঠকুড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এক অসহায় বৃদ্ধা। এমনই করুণ চিত্র দেখা গেছে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা রেলস্টেশনে।
কুড়িগ্রামে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
গাইবান্ধার দুইটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় একজন এনজিওকর্মী ও দুই শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
ঘন কুয়াশা আর তীব্র শীতের দাপটে কার্যত স্থবির হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। দিনের আলো ফুটলেও কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ, ফলে জেলার প্রধান সড়কগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
সোমবার মধ্যরাতে নীলফামারীর সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় থাকা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে ভল্ট চুরির ঘটনা ঘটে। এর পরদিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চুরি যাওয়া ভল্টটি পাওয়া গেছে নীলফামারীর একটি পুকুরে। পরে নীলফামারী থানার পুলিশ মিনি আয়রন ভল্টটি উদ্ধার থানায় নিয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।
তারেক রহমানের প্রত্যাবর্তনে ঢাকা যেতে বিশেষ ট্রেনের দাবিতে ৫ ঘণ্টা লালমনিরহাট রেলপথ অবরোধ করেছে বিএনপি'র নেতাকর্মীরা।
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি হিসেবে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরের জেলা কুড়িগ্রামে টানা কয়েক দিনের হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা, ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং মানুষ পড়ছে চরম দুর্ভোগে।
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০২ এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাপক মারধর এবং মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় মো. মোতালেব হোসেন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।