| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:৩৭:২৮:অপরাহ্ন  |  ৯৯৫৯৮৭ বার পঠিত
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মারা গেছেন

রিপোর্টার্স২৪ডেস্ক: ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠ–এর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান (৮৫) আর নেই। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের অধিভুক্ত পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে ভোলার সাংবাদিক সমাজসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি বাড়িতে অসুস্থ হলে প্রথমে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় নেওয়া হয় এবং পিজি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরদেহ ভোলায় পৌঁছালে মঙ্গলবার সকাল ১০টায় ভোলা সরকারি বালক স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরের মহাজনপট্টির বড় জামে মসজিদের কবরস্থানে বাবা–মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ভোলা শহরের গজনবী স্টেডিয়াম সড়কের বাসিন্দা হাবিবুর রহমান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে হাসিব রহমান মাছরাঙা টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ–এর ভোলা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

১৯৬৬ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এম হাবিবুর রহমান। ১৯৭০ সালের মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ভোলার ভয়াবহ ধ্বংসযজ্ঞের বাস্তবচিত্র প্রথম দেশ–বিদেশে তুলে ধরেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। জীবনের শেষ দিন পর্যন্ত ভোলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখেছেন এই প্রবীণ কলমযোদ্ধা। বহু বছর তিনি বাংলাদেশ বেতারের ভোলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪