| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের ডিআরইউ সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:৪২:৩২:অপরাহ্ন  |  ৯৬৪০৯১ বার পঠিত
ফের ডিআরইউ সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল
ছবির ক্যাপশন: আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষ হলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। সভাপতি পদে সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট, তার নিকটতম প্রার্থী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পেয়েছে ৭৫২ ভোট, তার নিকটতম প্রার্থী ময়নুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক পদে হলেন নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম, দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না।

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মো. আকতার হোসেন, আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, আব্দুল আলীম, মো. মাজাহারুল ইসলাম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪