| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমানের মায়ের ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৬:৪৫:৪৩:অপরাহ্ন  |  ৯২৮৬৮৩ বার পঠিত
মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমানের মায়ের ইন্তেকাল
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি (কূটনৈতিক প্রতিবেদক) মিজানুর রহমানের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার(৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

মরহুমা তিন ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের রাজনগর থানার দক্ষিণ মহলাল গ্রামে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।

আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মানবজমিন পরিবার। এক শোকবার্তায় প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্থায়ী সদস্য মিজানুর রহমানের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ সিলেট বিভাগ সাংবাদিক সমিতি। সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক রহিম শেখ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব)–ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪