| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১০:১০:০০:পূর্বাহ্ন  |  ৯২৩৫০৪ বার পঠিত
বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

রিপোর্টার্স২৪ ডেস্ক: নারী জাগরণ, শিক্ষা, মানবাধিকার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন আজ। এ দিবস উপলক্ষে চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর এই দিনেই বেগম রোকেয়াকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়ার একটি ফটো কার্ড শেয়ার করে ক্যাপশনে লেখেন। আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। কার্ডটিতে রোকেয়ার জীবনের বিভিন্ন বক্তব্য উল্লেখ করা ছিল, যেগুলোকে তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন।

এই পোস্টে একজন মন্তব্য করেন সরি স্যার এবং সঙ্গে যুক্ত করেন একটি স্ক্রিনশট, যেখানে আমিই রোকেয়া লোগোর সামনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দেখা যায়; স্ক্রিনশটটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের দেওয়া পোস্ট থেকে নেওয়া।

এর আগেও বেগম রোকেয়াকে নিয়ে একই শিক্ষকের সমালোচনামূলক বক্তব্য পাওয়া গেছে। ডিসেম্বরের ৫ তারিখে তিনি আরও একটি ধর্মীয় আলোচনা-সংক্রান্ত পোস্ট শেয়ার করেন, যেখানে রোকেয়ার ভাবনা ও মতাদর্শকে কঠোর ভাষায় ব্যাখ্যা করা হয়েছিল।

একাডেমিক ক্যারিয়ারে মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪