| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে সাংবাদিকতা এখনও সম্মানজনক পেশা হয়নি: শফিক রেহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:৩৩:২৮:অপরাহ্ন  |  ৬৯৪৬৪৭ বার পঠিত
দেশে সাংবাদিকতা এখনও সম্মানজনক পেশা হয়নি: শফিক রেহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে সাংবাদিকতা এখনও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তবে সাংবাদিকদের অবশ্যই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নোয়াব ও সম্পাদক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সাংবাদিকতা এখনও বাংলাদেশে সম্মানজনক পেশা হয়ে ওঠেনি। সাংবাদিকরা বর্তমানে যে অবস্থানে আছেন, তা সম্মানজনক নয়। অথচ তাদের সম্মানজনক অবস্থানে পৌঁছানো অত্যন্ত জরুরি।

শফিক রেহমান আরও বলেন, সাংবাদিকদের প্রতি আমার একটি পরামর্শ-আপনারা একটি বিকল্প ব্যবস্থা করে রাখুন। আমি নিজে সঙ্গীতের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছি। আমার কাগজে সঙ্গীতের জন্য আলাদা আয়োজন ছিল। আপনাদেরও বিকল্প পেশা রাখা প্রয়োজন।

শুধু সাংবাদিকতার ওপর নির্ভর করলে ভবিষ্যতে নানা সমস্যার মুখোমুখি হতে হতে পারে উল্লেখ করে শফিক রেহমান বলেন, যদি কেউ কেবল সাংবাদিকতার ওপর নির্ভর করে থাকেন, তাহলে একসময় তাকে ‘দালাল’ উপাধি পেতেও হতে পারে-যা অত্যন্ত দুঃখজনক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪