| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ০৫:১১:৩৮:পূর্বাহ্ন  |  ১৫১১ বার পঠিত
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪৪১ সাংবাদিক

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে নতুন সদস্যদের তালিকা প্রকাশ ও টানানো হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।

প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে।

নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

তালিকা প্রকাশের পর নতুন সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ দেখা যায়।

অনেকেই এটিকে সাংবাদিকতা পেশায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও পেশাগত স্বীকৃতির গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন।

সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

নতুন সদস্যদের তালিকা ক্লিক করুন

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪