| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভবন লুট ও ৩২ নম্বর ভাঙচুরকারীদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে : গোলাম মাওলা রনি

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১৯:৪৭:৫১:অপরাহ্ন  |  ২৫৫০ বার পঠিত
গণভবন লুট ও ৩২ নম্বর ভাঙচুরকারীদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে : গোলাম মাওলা রনি

রিপোর্টার্স ডেস্ক: গণভবনে চুরির সঙ্গে এবং ৩২ নম্বর ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের ওপর প্রকৃতির অভিশাপ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘বর্তমানে দেখবেন যারা গণভবনে চুরির সঙ্গে জড়িত এবং ৩২ নম্বর ভাঙার সঙ্গে জড়িত তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। এটা গর্বেরও বিষয় নয়। এ ছাড়া যারা চিহ্নিত হয়ে গেছে তারা এই কাজগুলো করেছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছে। কেউ নিজেদের দায় অন্যের ওপর চাপা দিচ্ছে ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে।’

তিনি বলেন, ‘অনেকের ব্যক্তিগত জীবন, শারীরিক ও মানসিক ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে।’ 

এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন। অনেকে ক্ষমতায় থাকার পরও সারাক্ষণ মৃত্যুভয়ে থরথর করে কাঁপছেন।’ 

এমন কেন হয়—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের তার চেয়েও অপমৃত্যু তাড়া করেছে। একই অবস্থা বঙ্গবন্ধুর। তাকে হত্যার সঙ্গে যারা জড়িত—এমন একটা সিঙ্গেল লোক সুস্থভাবে বাঁচতেও পারেনি এবং স্বাভাবিকভাবে মরতেও পারেনি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪