| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ২১:১১:৫৬:অপরাহ্ন  |  ৪৯৯ বার পঠিত
আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ না থাকার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেছেন, বুধবার তিনি সংসদে যে আচরণের মুখোমুখি হয়েছেন, তা কোনোভাবেই গণতান্ত্রিক বা সংসদীয় রীতির মধ্যে পড়ে না। আমার বক্তব্য শেষে কেউ পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু গতকাল সংসদে আমার আশপাশ থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘একটা সংসদে সরকারি দল, বিরোধীদল, স্বতন্ত্র সংসদ সদস্য থাকেন। একেক জনের এক ধরনের মত থাকবে। ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে সংসদে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও জঘন্যভাবে আক্রমণের মুখে পড়েছি। সংসদে শুধু না এর পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধীদল সেজে বসে থাকার কোনো মানে দেখছি না।’

এর আগে বুধবারের ঘটনা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ দেখে মনে হচ্ছে আমরা যেন আবার আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। আওয়ামী লীগকে যখন এসব কথা বলতাম, তখন তারাও সংসদে হট্টগোল করত। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪