| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৫ ইং | ১৭:২১:৫৭:অপরাহ্ন  |  ১৬৫৫৩৮২ বার পঠিত
গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ
ছবির ক্যাপশন: গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, গণঅভ্যুত্থানে আহত ৭৮ জন জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, রাশিয়া এবং তুরস্কে প্রেরণ করা হয়েছে। এ সব জুলাই যোদ্ধাদের চিকিৎসা বাবদ ৯৭ কোটি ৫০ লাখ ২৮ হাজার ১০২ টাকা ব্যয় করা হয়েছে। যেখানে অর্থ নয় বরং চিকিৎসা সেবায় ছিল মুখ্য উদ্দেশ্য।

রোববার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত জুলাই ছাত্র-শ্রমিক গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আহত ব্যক্তিরা প্রতি মাসে ক্যাটাগরি অনুযায়ী ভাতা পাবেন। ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধারা ২০ হাজার, ‘খ’ শ্রেণির জুলাই যোদ্ধারা ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধারা ১০ হাজার টাকা করে। তারা এককালীন অনুদানও পেয়েছেন। আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে, যা সরকারের সব হাসপাতালে প্রযোজ্য হবে। এই উদ্দেশ্যে তাদের একটি হেলথ কার্ডও প্রদান করা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে এবং দেশের সব বিশেষায়িত হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪