| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত দিনের সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৩:০০:২২:পূর্বাহ্ন  |  ১৬২৬৭৫৪ বার পঠিত
সাত দিনের সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
ছবির ক্যাপশন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সরকারি সফরে চীনের উদ্দেশে যাত্রা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সফরে আজ (২১ আগস্ট) চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সাত দিন দিনের সফর শেষে আগামী ২৭ আগস্ট সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪