| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হালুয়াঘাটে জুলাই শহিদ দিবসে ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হলেও, আলোচনা সভা শেষে কয়েকজন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে অবহেলা ও অসম্মানের অভিযোগ ওঠে।

বিস্তারিত...

দাগনভূঞায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে দাগনভূঞা উপজেলায় জুলাই শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা সাতক্ষীরার শ্যামনগরে মহাসমারোহে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে নানা কর্মসূচির আয়োজন করে।

বিস্তারিত...

শাহরাস্তির আলোচিত হত্যা: ডাকাতির নাটক সাজিয়েও রক্ষা হয়নি দেবরবধূর

চাঁদপুরের শাহরাস্তিতে মাত্র তিন ঘণ্টার মধ্যে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম (২৬) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনা (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

৮ ঘণ্টা পর শীতলক্ষ্যায় উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের মরদেহ

প্রায় আট ঘণ্টা চেষ্টার পর শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ও প্রশিক্ষিত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ

বিস্তারিত...

ফাইনালে আর্জেন্টিনা: চাঁদপুরে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর এই জয়কে ঘিরে চাঁদপুরেও ছিল উৎসবের আমেজ। খেলা শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। করতালি, আনন্দধ্বনি আর প্রিয় দলের জার্সি উড়িয়ে বিজয় উদযাপন করেন তারা।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে কালী মন্দিরে ভাঙচুর, যুবক আটক

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শ্রী শ্রী দরিদ্র ভান্ডার কালী মন্দিরে কাঠাম পূজার সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়ামিন নাবিল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মন্দিরে আসা লোকজন।

বিস্তারিত...

সীমান্তে ফেলে গেল ট্যাবলেটভর্তি সাইকেল, বিজিবির হাতে লাখ টাকার চালান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ডেক্সামেথাসন ও প্যারোপটিন ট্যাবলেট এবং একটি সাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৯৮০ টাকা।

বিস্তারিত...

চৌমুহনীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বিশেষ কৌশলে জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

বিস্তারিত...

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বিস্তারিত...

নবজাতকের সুস্বাস্থ্য কামনায় গণবৃক্ষরোপণ কর্মসূচি

নবজাতক সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার (১৭ জুলাই) বিনামূল্যে পবিত্র আল-কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে হাউস অব আল তৌফিকী। একই সঙ্গে তাঁর আকিকা উপলক্ষে ঘোষিত ৭৭ দিনব্যাপী গণবৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে।

বিস্তারিত...

ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ছাগল খুঁজতে গিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. রনি (২২)কে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রায় এক বছর আগে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে একটি কন্যাসন্তানের জন্ম দেন। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সময়ক্ষেপণের পর মামলা হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।

বিস্তারিত...

মাগুরায় শ্রী শ্রী জগন্নাথদেব রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

জগন্নাথদেবের রথ যাত্রা উপলক্ষে মাগুরা সাত দোহা ন্যাংটা বাবার আশ্রম, কালী মন্দির, ইসকন মন্দির, আড়পাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দিরসহ প্রায় ২০ টি মন্দিরে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ই জুলাই) বিকাল ৫ টার সময় আড়পাড়া চুকিনগর

বিস্তারিত...

মাদক কারবারিকে পালাতে সহায়তা, তথ্যদাতাই গেলেন কারাগারে

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে এবার আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য প্রদানকারীই গ্রেপ্তার হয়েছেন। কুখ্যাত এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মো. শাওন কাজী (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪