| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নরসিংদীতে পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিনম্র শ্রদ্ধায় লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন

জুলাই শহীদ দিবসে লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিস্তারিত...

রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পান্থ তালুকদার

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সুবচনী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও ছাত্রনেতা আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)।

বিস্তারিত...

ডেভিড ইমনকে ধরতে ফটিকছড়িতে সাঁড়াশি অভিযান

চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত ব্যক্তি এবং একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলার আসামি মোবারক হোসেন ওরফে ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারে ফটিকছড়িতে বিশেষ সাঁড়াশি অভিযান চালাচ্ছে জেলা পুলিশ।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ভাঙ্গার শিক্ষিকা চম্পা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃতি শিক্ষিকা চম্পা আক্তার। বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

বিস্তারিত...

বাঁশখালীতে বন্যার্তদের পাশে চবি ছাত্রদল নেতা হাসান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন তিনি।

বিস্তারিত...

রাকাবের মাধ্যমে ঋণমুক্ত ২ লাখ ৩৯ হাজার কৃষক

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ পরিশোধ করে ২ লাখ ৩৯ হাজার ৪৮০টি কৃষক পরিবারকে ঋণমুক্ত করেছে।

বিস্তারিত...

মতলবে এতিমদের ৪৬ টন চাল বিতরণে অনিয়মের অভিযোগ, গায়েব ২৫ টনের বেশি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এতিমদের জন্য সরকারি বরাদ্দের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৪৬টি এতিমখানার জন্য বরাদ্দ দেওয়া হয় মোট ৪৬ টন চাল। তবে অভিযোগ রয়েছে, এর মধ্যে ২৫ টনেরও বেশি চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছেনি। অনেক প্রতিষ্ঠান এক টনের পরিবর্তে মাত্র ৫০০ থেকে ৬০০ কেজি চাল পেয়েছে বলে দাবি করেছে। আবার কোথাও চালের পরিবর্তে নগদ অর্থ দেওয়া হয়েছে, যা সরকারি নীতিমালার পরিপন্থী।

বিস্তারিত...

থানার ভেতর কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, থামালো পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর থানার ভেতরে এক ব্যক্তি তার শরীরে কেরোসিন ঢেলে হাতে ম্যাচ নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশের দাবি, মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ওই যুবক এ ঘটনা ঘটিয়েছেন।

বিস্তারিত...

‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে নড়াইলে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদ, প্রতিকূল পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা গ্রহণের বিরোধিতা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে নড়াইলে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বিস্তারিত...

ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আত্মীয়ের জমি দখলের অভিযোগ

টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা (এও) নজরুল ইসলামের বিরুদ্ধে আত্মীয়ের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ

বিস্তারিত...

মোল্লাহাটে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪