সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের জন্য এরই মধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুরে একের পর এক হত্যাকাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রায়েরবাজারে এক যুবক হত্যার ঘটনার মাত্র চার দিনের ব্যবধানে আবারও একই এলাকায় আরেক যুবককে হত্যা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুনরায় শুরু হয় আলোচনা।
জ্বালানি সংকটের কারণে সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ মে ভোটগ্রহণের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজশাহীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
তীব্র গরমে নাজেহাল জনজীবনের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ শিগগিরই প্রশমিত হতে পারে, পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করতে ব্যস্ত কূটনৈতিক মিশনে নেমেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিন দেশ সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন। গুরুত্বপূর্ণ বৈশ্বিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যেই এই সফর।
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ (বৃহস্পতিবার) প্রদান করা হবে। বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দেবেন।
রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে একাধিক তরুণীকে নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় দেড় মাস পর আবারও বাজার থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা দরে।
সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) জমা পড়া ৮৪২টি অভিযোগ যাচাই-বাছাই শেষে লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।