| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইকে সবার উল্লেখ করে জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক স্লোগানের ওপর নির্ভর করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। শুধু জুলাইয়ের চেতনার কথা বললেই হবে না, নতুন রাজনীতির রূপরেখা জনগণের সা

বিস্তারিত...

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

লাশের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল

নারী লাশের পোস্টমর্টেম করতে পোস্টমর্টেমকৃত হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিস্তারিত...

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

রাজধানীর গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট ক্রোকের অংশ হিসেবে সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি) শুরু হয়েছে। এর মধ্যে প্রথম দিন ৩০০টি কোট, ৫৩২টি টাই ও ১০০ এর বেশি কামিজ তালিকাভুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে এসে ধরা ৪ জন

লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে (প্রক্সি) দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন তারা। ভেবেছিলেন, সরকারি চাকরিটা এবার হয়েই গেল! কিন্তু শেষ রক্ষা হলো না। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘অফিস সহায়ক’ পদে চূড়ান্ত নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়েছেন চার যুবক।

বিস্তারিত...

জনগণের সেবক হতে হবে সরকারি কর্মকর্তাদের: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি হিসেবে সিভিল সার্ভিসকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।

বিস্তারিত...

বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বড় অঙ্কের অর্থ লুটপাট হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপে খেলা দেখানোর নামে সরকার প্রায় ১৪০ কোটি টাকা লুটপাট করেছে। ওই সময় রাষ্ট্রের এই বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে তমা কনস্ট্রাকশনের নামে। আর এবার আমরা সেই একই কাজ মাত্র ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে সম্পন্ন করেছি। সেটা আরও কমিয়ে আনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবার করছি। আশা করছি, এতে সরকারের কোনো বাড়তি ব্যয়ই হবে না।

বিস্তারিত...

৩,২৪১ জুলাইযোদ্ধার পুনর্বাসন তালিকা, কর্মসংস্থান মাত্র ১৫০ জনের

জুলাই গণঅভ্যুত্থানে আহত তিন হাজার ২৪১ জন জুলাইযোদ্ধার পুনর্বাসনের জন্য তথ্যভান্ডার তৈরি করেছে সরকার। তবে এখন পর্যন্ত মাত্র ১৫০ জনের জীবিকার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। সরকারের দাবি, আহতদের চিকিৎসা, মাসিক ভাতা, এককালীন অনুদান ও বিদেশে উন্নত চিকিৎসাসহ বিভিন্ন খাতে এ পর্যন্ত প্রায় ৯৭৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তবে আহতদের অভিযোগ, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য পুনর্বাসন ও কর্মসংস্থানই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

বিস্তারিত...

শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন।

বিস্তারিত...

সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তুরস্কের সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিস্তারিত...

ভিসা আবেদনকারীদের জন্য কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমতে পারে এবং পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

বিস্তারিত...

দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ রবিবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে তিনি আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

বিস্তারিত...

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে আগ্রহী চীন

বাংলাদেশে উচ্চগতির রেল যোগাযোগ সম্প্রসারণে ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেলপথে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিস্তারিত...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরে একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে হত্যা করেছিল। সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে। তা

বিস্তারিত...

ফুটবলে মগ্ন কারা স্টাফরা, ১৬ ফুট উঁচু প্রাচীর টপকে যেভাবে পালালেন নারী বন্দি

ফিফা বিশ্বকাপের জ্বরে কাঁপছে সারা দেশ। সেই উন্মাদনায় মেতে ফ্লাডলাইট জ্বালিয়ে ফুটবল খেলায় মেতে উঠেছিলেন কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারের একদল কারা স্টাফ। একই সময়ে উঁচু ওয়াচ টাওয়ারে দায়িত্বে থাকা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪