এইচএসসি ও সমমান পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে শিক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য কর্মসূচি সামনে রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ বুধবার সকালে সচিবালয়ে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সংস্থাটি জানায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন। সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার, রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলুনের এসি বিস্ফোরণ হয়ে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বৈশ্বিক তৈরি পোশাকের বাজার সম্প্রসারিত হলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বরং ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও পাকিস্তান রপ্তানি ও বাজার অংশীদারিত্ব বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান বলেছেন, বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি। সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে।
একটি লঘুচাপ দুর্বল হতে না হতেই বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। মঙ্গলবার (১৪ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত সপ্তাহে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা পরে নিম্নচাপে পরিণত হয়। এর প্র
রাজধানীর উত্তরায় তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হয়নি কেন—এ প্রশ্ন তুলে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।