রাজধানী ঢাকাসহ সারা দেশের পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দৈনিক প্রাণের বাংলাদেশ-এর সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর সাংবাদিক সাকিবুল হাসান-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান আদালতের মাধ্যমে সেই টাকা ফেরত চেয়েছেন। ওই টাকা ব্যবসায়িক উল্লেখ করে আরেক ‘ব্যবসায়ীর’ সঙ্গে করা একটি চুক্তিপত্রও আদালতে জমা দিয়েছেন তিনি। তবে সেই চুক্তিপত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। এজন্য সেটি নিয়ে পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দল নানা ধরনের তদন্ত চালাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে মিলেছে এই তথ্য।
আজ ১৮ জুলাই। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী ও আলোচিত দিনের দুই বছর পূর্ণ হলো। ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, প্রাণহানি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতেই সরকার দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দিলে কার্যত বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ। আন্দোলনের ইতিহাসে দিনটি এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজুর রুহের মাগফিরাত কামনায় উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একইসঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও পরামর্শ দেওয়া হয়।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসে ৩০ হাজার এবং বীর বিক্রম ও বীর প্রতীকরা ২৫ হাজার টাকা করে মূল সম্মানী ভাতা পাবেন।
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিএনপি কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি, বরং বরাবরই সংবিধান সংশোধন করার পক্ষে অবস্থান নিয়েছে বলে স্পষ্ট করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি স্মরণ সভায় প্র
কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা সিগারেট চট্টগ্রাম বন্দর থেকে খালাসের চেষ্টাকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শেখ সেজানকে (২৬) গত বুধবার (১৫ জুলাই) বিকেল ৬টার দি
কারাগার থেকে জামিনে মুক্তির পর দেশের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও ভয়ঙ্কর অপরাধীরা নিজেরাই আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন। কোনো কোনো হত্যাকাণ্ডের পেছনে প্রতিশোধের মোটিভে
ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের মধ্যে ধানবীজ ও চারা বিতরণ করা হবে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে খুরা রোগ (এফএমডি) প্রতিরোধী টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।