| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের কমিটি গঠন করেছে। বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।

বিস্তারিত...

কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দোহা থেকে ঢাকায় ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদীদের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা উল্লেখ করেন।

বিস্তারিত...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. রবিউল ইসলাম রাজু, দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার এবং শাকিবুল হাসান, সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার।

বিস্তারিত...

গত ১৫ বছরে রেলপথে দুর্ঘটনা ১৩৩৪টি: সংসদে রেলমন্ত্রী

তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন রক্ষণাবেক্ষণ করাসহ নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। এ ছাড়া দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

বিস্তারিত...

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে।

বিস্তারিত...

অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল প্রণয়নের দায়ে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ভুল প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে।

বিস্তারিত...

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করে। প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদ প্রশ্রয় দেয়া হবে না। যেকোনোভাবে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি বিশেষ দেশকে সবিধা দিতে ফ্যাসিস্ট সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।

বিস্তারিত...

কুষ্টিয়ায় নিখোঁজের তিনদিন পর নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামের এক নৈশ প্রহরির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হওয়ায় মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বিস্তারিত...

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

বিস্তারিত...

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

সঠিক ও নিরপেক্ষভাবে যাচাই করা একটি পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিস্তারিত...

বৈরি আবহাওয়ায় স্থগিত এইচএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে: শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

রাজধানীর উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। বুধবার (১৫ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।

বিস্তারিত...

সায়েন্সল্যাব ছেড়ে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪