| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাদকে বিপন্ন ৪৯ ধনীর মেয়ে

রুমি (ছদ্মনাম) দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মেধাবী ও উচ্চশিক্ষিত এই নারী এখন মাদকাসক্তির কারণে পরিবার, স্বামী, সংসার এমনকি নিজের সন্তানের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বিস্তারিত...

বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিস্তারিত...

সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনো বলিনি: মির্জা ফখরুল

বিএনপি সংবিধান সংশোধনের পক্ষে, তবে দলটি কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এর প্রতিটি অক্ষর আমরা পালন করব। এটাই আমাদের কমিটমেন্ট।

বিস্তারিত...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সামগ্রী জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

বিস্তারিত...

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগামী আগস্টে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে কেন্দ্র করে এই সুযোগ মিলবে।

বিস্তারিত...

টানা বৃষ্টিতে অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি, ব্রয়লার ও চালের দাম

সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাজধানীর বাজারে কাঁচাবাজারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে চাল ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিম ও পেঁয়াজের দামে।

বিস্তারিত...

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সীমান্ত এলাকায় এখন আর কোনো নির্দেশনা বা প্রশাসনিক কর্তৃত্ব নেই। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের কিছু অংশে আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলার লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির রাখাইন রাজ্যে অস্থিতিশীল পরিস্থিতি আরও গভীর হওয়ায় ঢাকার নিরাপত্তা উদ্বেগও বেড়েছে।

বিস্তারিত...

পলায়ন ও অসদাচরণের অভিযোগে সাবেক র‍্যাব কর্মকর্তা বরখাস্ত

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় র‍্যাব-৮–এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বিস্তারিত...

রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

বিস্তারিত...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিস্তারিত...

তিন বছরের জন্য নৌবাহিনীর প্রধান হলেন খোন্দকার মিজবাহ উল আজীম

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম। তাকে এ পদে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে প্রতিরক্ষা

বিস্তারিত...

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ঋণখেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করার বিধান আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন বিধিমালায় বিষয়টি আনা হবে। এছাড়া আইন সংশোধনের জন্যও সরকারকে প্রস্তাব দিচ্ছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজে

বিস্তারিত...

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন মোজাফফর, আত্মগোপনে ছিলেন ভারতে

চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম শনাক্ত ও সরাসরি গুলি করেন তৎকালীন মেজর মো. মোজাফফর হোসেন। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। এরপর ছদ্মনাম ধরে বিভিন্ন বেশে তিনি দেশে যাতায়াত করতেন। হত্যাকাণ্ডের ৪৫ বছর পর বৃহস্পতিবার (১৬ জুলাই)

বিস্তারিত...

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪