দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলায় বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট এই দুর্যোগে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ লাখ ১৭ হাজার মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, নগদ অর্থ ও অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দিতে ত্রাণ কার্যক্রম জোরদার করেছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কুটনৈতিক চ্যানেলে কাজ চলছে। সপ্তাহ খানেকের মধ্যে দুবাইয়ের অবস্থান নিশ্চিত হয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিশ্বের সম্ভাব্য জায়গাতেই শ্রমবাজার উন্মুক্ত হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কুমিল্লায় স
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নের পথ শেষ হয় বন্দিশালায়। অপহরণ, নির্যাতন আর অনিশ্চয়তার দিন পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন ১৭১ বাংলাদেশি। বৃহস্পতিবার (১৬ জুলাই) বুরাক এয়ারের একটি ফ্লাইটে লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি এসব বাংলাদেশি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। একই সঙ্গে সব ধরনের সদিচ্ছা নিয়েই ভারতকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমরা আশা করব, শেখ হাসিনাসহ যেসব আসামি ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশে যাদের বিচার হয়েছে বা বিচার হওয়া প্রয়োজন, তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার যে বারবার যোগাযোগ করছে ও চিঠি দিচ্ছে, ভারত সেগুলোর জবাব দেবে। কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আরও ত্বরান্বিত করে তাদের ফিরিয়ে দে
সরকারকে বিব্রত করতে কিছু মহল বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সরকার এসব বিষয়কে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে
ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ ইসকনে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে এবার বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’। মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেনজিরা।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, মেজর মোজাফফর নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে বনানী ডিওএইচএস থেকে গতরাতে গ্রেপ্তার করা হয়।
চেক ডিজঅনারের একটি মামলায় জামিন পেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারের কাছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন ভারত তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মা-বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না। সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাকসংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার বলে রায়ে স্পষ্ট করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।