তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের আগে সড়কে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাজধানীর ব্যস্ততম এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও পথচারীরা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানান।
দেশে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহজনক আর্থিক লেনদেনের ওপর নজরদারি আরও জোরদার হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ মোট ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের প্রতিবেদন জমা পড়েছে। আগের অর্থবছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৭৪ শতাংশ।
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
মানব পাচার ও অভিবাসী চোরাচালানের মতো আন্তঃদেশীয় অপরাধে প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সরকার আন্তর্জাতিক মানের নতুন আইন প্রণয়ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী চক্রের পরিবর্তিত কৌশল মোকাবিলায় আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে।
রাজধানীর দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্ষা মৌসুম এলেই ঢাকার সমন্বয় সংকট আরও প্রকট হয়ে ওঠে।
এইচএসসি ও সমমান পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে শিক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য কর্মসূচি সামনে রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ বুধবার সকালে সচিবালয়ে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সংস্থাটি জানায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন। সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার, রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলুনের এসি বিস্ফোরণ হয়ে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বৈশ্বিক তৈরি পোশাকের বাজার সম্প্রসারিত হলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বরং ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও পাকিস্তান রপ্তানি ও বাজার অংশীদারিত্ব বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন।