| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ ইনুর মামলার রায়

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে।

বিস্তারিত...

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

রাজধানীর উত্তরায় পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত...

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ, তিন দাবি

মুনাফাসহ আমানত ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে একীভূত শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানতকারীরা। বেসরকারি শরীয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

বিস্তারিত...

এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ের তথ্য গোপন বা নয়-ছয়ের পথ বন্ধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু ঘটনা সামনে আসায় এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত বিনিয়োগ প্রদর্শন বা কালো টাকা সাদা করার যে বিধান রাখা হয়েছিল, তা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তা

বিস্তারিত...

মুস্তাফা মনোয়ারের জানাজা কাল, বনানী কবরস্থানে দাফনের ইচ্ছা পরিবারের

দেশের বরেণ্য চিত্রশিল্পী, একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারের জানাজা আগামী মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এ তথ্য জানান শিল্পীর ছেলে সাদাত মনোয়ার।

বিস্তারিত...

ডিবি হেফাজতে মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার: এইচআরএসএসের নিরপেক্ষ তদন্ত দাবি

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং রাজধানীর তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিস্তারিত...

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়: রুমিন ফারহানা

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে জনগণকে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয় বলে মন্তব্য করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার সময় সরকার নানা স্বপ্ন দেখালেও বছরজুড়ে সেই স্বপ্নভঙ্গের পরিণতি জনগণকে ভোগ করতে হয়।

বিস্তারিত...

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও লুণ্ঠিত আর্থিক খাত সংস্কার করে বাংলাদেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশ এখন ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে।

বিস্তারিত...

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সরকার সব ধরনের কঠোর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের

বিস্তারিত...

শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় মুস্তাফা মনোয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান রাষ্ট্রপতি।

বিস্তারিত...

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।

বিস্তারিত...

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশের হাতে থাকে। তাই ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪