নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তলটি ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
রাজধানীতে বিশেষ অভিযানে কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিএমপির তেজগাঁও বিভাগের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পান, সেক্ষেত্রে সেই বিদ্যমান সুবিধা বাতিল হিসেবে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের ভাতা গ্রহণ অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলছেন, সব ঘটনাকে মব বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কাউকে আটকে রেখে টর্চার করছে। এ ধরনের ঘটনা আসলে মব নয়, এটি একটি নির্ধারিত ক্রাইম।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ঢাকার শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ লাউডস্পিকারে বাজানোর ঘটনায় ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক
দেশজুড়ে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বেশিরভাগ পাম্পে তেল না থাকায় সেগুলো বন্ধ রাখা হয়েছে, আর যে কয়েকটি পাম্প খোলা আছে সেখানে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রেশনিং পদ্ধতি চালু থাকলেও বাস্তবে তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নারী প্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবেন। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দিতে স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (৮ মার্চ) স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলির ৭.১১ অনুচ্ছেদ সংশোধন করে অফিস আদেশ জারি করেছে।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ সংরক্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) ৩য় তলায় আগুন লাগার ঘটনায় আটকা পড়া ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সমাজের একটি রাজনৈতিক গোষ্ঠী এখনো নারীদের খাটো করে দেখে এবং তাদের ঘরে আবদ্ধ রাখার মানসিকতা পোষণ করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী অ্যাটর্নি