| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিস্তারিত...

ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছা-কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বিস্তারিত...

পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

বাংলাদেশ পুলিশের ক্ষমতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের প্রস্তাব এসেছে। সরকার এ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তাবের বিস্তারিত পর্যালোচনা আজ (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দুই জন বিমানবাহিনীর সদস্য

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী নারীদের হাতে তুলে দিলেন ‘ফ্যামিলি কার্ড’

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে নারীরা প্রথমবারের মতো কার্ড গ্রহণ করেন।

বিস্তারিত...

আবারও বাড়ল স্বর্ণের দাম

টানা দুই দফা দাম কমার পর এবার দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

বিস্তারিত...

বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লি শীর্ষে, ঢাকার অবস্থান দ্বিতীয়

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা, আর এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বড় বড় নগরীগুলো। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের মারাত্মক সমস্যায় ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সর্বশেষ তথ্যে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি শীর্ষে রয়েছে, আর ঢাকার অবস্থান দ্বিতীয়।

বিস্তারিত...

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন।

বিস্তারিত...

জ্বালানি সংকটে পাম্পে পাম্পে ভিড়: সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের

ধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে তৈরি হওয়া অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে মঙ্গলবার সকাল থেকেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। তেল নিতে অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে নির্ধারিত সীমার মধ্যেই বিভিন্ন স্টেশনে জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন চালকরা।

বিস্তারিত...

ঢাকাসহ কয়েক বিভাগে আজ বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বিস্তারিত...

মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীর মতিঝিল এলাকায় ভোরের নিস্তব্ধতা ভেঙে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মুরগি ব্যবসায়ী। বঙ্গভবনের সামনের সড়কে মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

দেশের নারীপ্রধান পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে বিমানের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিস্তারিত...

কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বিশেষ অনুদান, আবেদন শুরু ১৫ মার্চ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এ অনুদান প্রদান করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্ধারিত ওয়েবসাইটে।

বিস্তারিত...

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এরই মধ্যে পাম্পিং শুরু হয়েছে। মঙ্গলবারের (১০ মার্চ) মধ্যেই এই তেল বাংলাদেশে আসবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪