মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
ঢাকার ধামরাই পৌর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)। তারা ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন বলে জানা গেছে।
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রথম মাসের ভাতার টাকা মোবাইলে পৌঁছানোর পর উপকারভোগী নারীদের মধ্যে দেখা গেছে আনন্দ, স্বস্তি ও আবেগঘন প্রতিক্রিয়া। মঙ্গলবার (১০ মার্চ) কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সামনে ত্রাণ তহবিলের স্বচ্ছতা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের পর এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষে আসিফ মাহমুদ সভাস্থল ত্যাগ করতে গেলে একজন ব্যক্তি সরাসরি তার কাছে বন্যার ত্রাণ তহবিলের হিসাব জানতে চান।
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত রোববার (৮ মার্চ) জারি করা ওই আদেশে রাষ্ট্রদূত আনসারীকে অনতিবিলম্বে মেক্সিকোতে তাঁর বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরে এসে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে নির্দিষ্ট কাঠামো মেনে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিগত অন্তর্বর্তী সরকারকে কেবল ‘অধ্যাদেশ জারির সরকার’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এমনকি বিদায়বেলায়ও তারা একটি নতুন অধ্যাদেশ জারি করতে চেয়েছিলো। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর অভ্যন্তরীণ তদন্ত করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ
দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জ্বালানির বাজার নিয়ে কিছুটা অস্থিরতা থাকলেও এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই
সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এবং কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির এবার নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন। রাশিয়ান মডেল হিসেবে পরিচিত এই তরুণী নিজের লাইফস্টাইল ও ফ্যাশন সংক্রান্ত ভিডিও দিয়ে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি তার প্রকাশ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠক করেছেন সরকারি ও বিরোধীদলীয় হুইপগণ। তারা বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়। মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে সভাপতি করে সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অবৈধ নিয়োগ এবং অর্থ পাচারের অভিযোগে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হলেও এটি রাজশাহীতেই থাকবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।