| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে ‘নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১০ মার্চ) থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

বিস্তারিত...

ঢাকা বা বিদেশে বাড়ি নয়, মানুষের জন্য কাজ করব: মির্জা ফখরুল

ঢাকা, বিদেশ কিংবা কানাডায় গিয়ে বাড়ি বানানোর কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই এবং সরকার জনগণের জন্যই কাজ করবে।

বিস্তারিত...

আপাতত জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই : প্রতিমন্ত্রী

দেশে আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেল সরবরাহসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-এ চোর সন্দেহে গণপিটুনিতে এক মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হত্যার ঘটনায় আদালত ২৮ জনের বিরুদ্ধে পুলিশ দাখিল করা সম্পূরক চার্জশিট গ্রহণ করেছে। একই সঙ্গে ২২ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের এই ঋণ মওকুফ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিস্তারিত...

ঈদুল ফিতরের ছুটিতেও সচল থাকবে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম

আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা থাকবে, ফলে সরকারি ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন পুরো কার্যক্রম বন্ধ থাকবে।

বিস্তারিত...

কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের পর চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক

এক কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁস হওয়ার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) সব প্রসিকিউটরদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন। সকাল সাড়ে ৯টায় চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠকে প্রসিকিউশনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

সারা দেশে বজ্র-বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১০ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিস্তারিত...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা

গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাদের যাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ থেকে ১৯ মার্চ। তবে এর আগে একাধিকবার সফরের তারিখ পরিবর্তন হয়েছে।

বিস্তারিত...

দায়িত্বের এক মাসের মধ্যে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করেছে সরকার: আমীর খসরু

অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি। সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে হতদরিদ্র পরিবারগুলোকে বেছে নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে এই নির্বাচনী ওয়াদা কার্যকর করে দেখিয়েছে যে নেতৃত্ব থাকলে সবকিছু সম্ভব।

বিস্তারিত...

রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি: বিপিসি’র নির্দেশনা

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে আতঙ্ক কমানোর লক্ষ্যে রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এই সিদ্ধান্ত আপাতত মহানগর এলাকায় প্রযোজ্য হবে।

বিস্তারিত...

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লেও বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা না দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানি পরিবহন অব্যাহত রাখতে সম্মতি জানিয়েছে দেশটি।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড প্রত্যেকের ঘরে ঘরে যাবে: মির্জা ফখরুল

মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁওয়ের রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রাথমিকভাবে ১৫ হাজার নারীকে এই কার্ডের আওতায় আনা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪