| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য দেবে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষদের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই কার্যক্রমে দুধ, ডিম, মাংস ও মাছের মাধ্যমে প্রোটিন সরবরাহ করা হবে এবং সারাদেশে প্রায় ১০ লাখ পরিবার এই সুবিধার আওতায় আসবে। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।

বিস্তারিত...

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ তুলনামূলকভাবে পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

‘আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে’

ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যতিক্রমী মন্তব্য করেছেন শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ। তিনি বলেছেন, কেউ তাকে ‘মাননীয় মন্ত্রী’ বলে সম্বোধন করলে তার খারাপ লাগে; বরং তিনি নিজেকে জনগণের কর্মী বা ‘কামলা’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিস্তারিত...

সাবেক মা‌র্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক উত্তাল এক সময়ে ঢাকায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম আর নেই। সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসনামলে তিনি বাংলাদেশে মার্কিন কূটনৈতিক মিশনের নেতৃত্ব দেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

রমজানে মেট্রোরেলে ইফতার বহনে নিষেধাজ্ঞা, সঙ্গে রাখা যাবে শুধু ২৫০ মিলি পানি

পবিত্র রমজান মাসে মেট্রোরেলে যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন নির্দেশনা অনুযায়ী, মেট্রোরেলে ভ্রমণের সময় কোনো ধরনের ইফতারসামগ্রী বা খাবার বহন ও গ্রহণ করা যাবে না। যাত্রীরা কেবলমাত্র ২৫০ মিলিলিটার পানি সঙ্গে রাখতে পারবেন।

বিস্তারিত...

আজ থেকে নতুন সময়ে চলবে সরকারি অফিস-আদালত-ব্যাংক

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে নতুন অফিস সময়সূচি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্প্রতি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের রমজান মাস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

ব্যানার সংস্কৃতি পরিহার করুন: প্রথম দিনেই কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন সরকারের মন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ে সকাল থেকেই চলছিল সাজ সাজ রব। বুধবার দুপুরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের টানানো হয় লম্বা ব্যানার। ব্যানারে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বুধবার ক্যাবিনেট মিটিং শেষে প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি অপারগ জানান। গার্ড অব অনার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বৈঠকে বসেন তিনি।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি

সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহকারী একান্ত সচিব (এপিএস-২) হিসেবে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

সচিবালয়ে আবেগঘন বার্তায় বাবাকে স্মরণ প্রতিমন্ত্রী পুতুলের

সচিবালয়ে প্রথম কর্মদিবসেই আবেগঘন এক বার্তা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এই নবীন প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করেন, যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিস্তারিত...

লাল পাসপোর্ট হস্তান্তর করলেন ড. মুহাম্মদ ইউনূস

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় নয়, বরং ক্ষমতা ছাড়ার প্রায় এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। ভোটের আগেই অধিকাংশ উপদেষ্টা পাসপোর্ট জমা দেন। তবে এখনও কয়েকজন সাবেক উপদেষ্টা লাল পাসপোর্ট হস্তান্তর করেননি।

বিস্তারিত...

রমজানের ছুটিতে পাঠঘাটতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে: শিক্ষামন্ত্রী

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ৩৬ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ ছুটি রমজান মাসসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় ছুটি মিলিয়ে কার্যকর থাকবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাল কানাডা

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর মন্ত্রিসভার সদস্য এবং শপথ নেওয়া সব নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছে কানাডা। বুধবার রাতে ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশন–এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, নতুন সরকারের শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে কানাডা।

বিস্তারিত...

প্রথম কর্মদিবসেই ক্রীড়া প্রতিমন্ত্রীর ৯ দফা কর্মসূচি ঘোষণা

নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণের পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে দায়িত্ব পালন শুরু করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বের প্রথম দিনেই তিনি ক্রীড়া উন্নয়নে নয় দফা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। পাশাপাশি কোন অধীনস্থ সংস্থা কোন কর্মসূচি বাস্তবায়ন করবে—সে সম্পর্কেও স্পষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে। সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক গত দেড় বছর ধরে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার পরিকল্পনার কথা বলে আসছিলেন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু ছালেহ অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও নির্ধারিত বেতনে (৭৮ হাজার টাকা) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হলো।

বিস্তারিত...

ওসির সরাসরি ফোন নিষিদ্ধ, তদবিরে ‘শূন্য সহনশীলতা’: স্বরাষ্ট্রমন্ত্রী

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যেন কখনো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন না করেন—এমন কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তদবির ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে দায়িত্ব নেওয়ার প্রথম দিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিও অংশ নেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪